Global Header Bottom
সিদ্ধিরগঞ্জে সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইফুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন।

স্থানীয়ভাবে ‘ফর্মা মিঠু’ নামে পরিচিত মিঠুর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং হানিট্র্যাপের মাধ্যমে বিত্তশালী ব্যক্তিদের ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-২। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শেরেবাংলা নগর ও মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় তিনি আসামি বলে দাবি করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে মিঠুর বিরুদ্ধে। তিনি শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer