Global Header Bottom
পঞ্চগড় থেকে কক্সবাজারে ট্রেন চালুর চিন্তা ব্রডগেজ সম্প্রসারণের পর দুই দেশের সম্মতি মিললে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ

পঞ্চগড় থেকে কক্সবাজারে ট্রেন চালুর চিন্তা ব্রডগেজ সম্প্রসারণের পর দুই দেশের সম্মতি মিললে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ

পঞ্চগড় থেকে কক্সবাজারে ট্রেন চালুর চিন্তা ব্রডগেজ সম্প্রসারণের পর দুই দেশের সম্মতি মিললে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ

পঞ্চগড় থেকে নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য দেশে ১৮টি নতুন কোচ আনা হয়েছে। আরও ২০০টি কোচ আসার কথা রয়েছে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচ পরিবর্তন করা হবে। পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছান মহাপরিচালক। পরে তিনি স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে মো. আফজাল হোসেন বলেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তর করা হয়নি। ব্রডগেজ সম্প্রসারণের পর পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর যৌক্তিকতা যাচাই করা হবে। এ পথে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনা করা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আগে পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাবান্ধার পর ভারতের সঙ্গে রেল যোগাযোগ না থাকায় আঞ্চলিক যোগাযোগের যে উদ্দেশ্য, তা পূরণ হবে না। শুধু দেশের ভেতরের চাহিদা মেটানো সম্ভব হলেও দুই দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ গড়ে উঠবে না। তাই এ পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশ ও ভারত একমত হলে ভবিষ্যতে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হতে পারে।

মহাপরিচালক আরও বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা এবং সেখানে কী পরিমাণ চাহিদা রয়েছে, তা দেখতে তাঁরা এসেছেন। চাহিদা বেশি থাকলে রেললাইন সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে। জায়গা থাকলে বেশি কোচ প্রবেশের উপযোগী করে স্থাপনা বড় করা অথবা পাশে নতুন রেললাইন নির্মাণের সুযোগও দেখা হবে।

পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা এবং বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ—সব মিলিয়ে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer