Global Header Bottom
গত তিন মাসে ১৯৩ কোটি টাকার প্রাণিসম্পদ রপ্তানি করেছে মৎস্য ও

গত তিন মাসে ১৯৩ কোটি টাকার প্রাণিসম্পদ রপ্তানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গত তিন মাসে ১৯৩ কোটি টাকার প্রাণিসম্পদ রপ্তানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিএলআরআইএ বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

‎এসময় তিনি আরো বলেন, বিদেশে আরো বেশি করে গরুর মাংস রপ্তানি করার জন্য এই পর্যায়ে বিভিন্ন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও পশু খাদ্যের নিরাপত্তার বিষয়টিও সরকার দেখভাল করছে। তিনি আরো জানান ইতিমধ্যে বর্তমান সরকার হ্যাসিংডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছে।

‎এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআইএ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন।এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড.এস এম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড.শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer