Global Header Bottom
জামালপুরে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা

জামালপুরে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা

জামালপুরে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা

জামালপুর সদর উপজেলার রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আসলান ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে ৩০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদান।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে আমতলী এলাকায় এ অনুদানের অর্থ বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় আরও বক্তব্য রাখেন আমজনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শান্ত ইসলাম নাঈম ও সুজন আহমেদ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। এতে তারা আত্মনির্ভরশীল হয়ে পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

পরে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ৩০ জন হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer