Global Header Bottom
মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের আরও প্ল্যান্ট স্থাপন

মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের আরও প্ল্যান্ট স্থাপন

মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের আরও প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটের মোংলায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে আধুনিক রিভার্স অসমোসিস আরও (RO) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে প্ল্যান্টটি স্থাপন করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়মনির ঘোল এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে এই আরও (RO) প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

প্ল্যান্টটি চালু হওয়ায় জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় বাসিন্দারাও নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট কমার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer