Global Header Bottom
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনালে মোটরসাইকেল মিছিল বের হয়৷ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ের এসে শেষ হয়। 

এ সময় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এসময় শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বিক্ষোভ ও সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি'র সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer