Global Header Bottom
দুমকিতে গাঁজাসহ যুবক আটক

দুমকিতে গাঁজাসহ যুবক আটক

দুমকিতে গাঁজাসহ যুবক আটক

(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ নয়ন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার  (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড'র শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীরামপুর  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে'র মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই সুমন চন্দ্র হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ মো. নয়ন (২২) নামের এক  যুবককে আটক করা হয়।
নয়ন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মো: জসিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং ১০ ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক যুবককে বৃহস্পতিবার  (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer