Global Header Bottom
শ্রমিক আন্দোলনে আবারো রণক্ষেত্র সাভার- আশুলিয়া।

শ্রমিক আন্দোলনে আবারো রণক্ষেত্র সাভার- আশুলিয়া।

শ্রমিক আন্দোলনে আবারো রণক্ষেত্র সাভার- আশুলিয়া।

‎‎তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ ৯ (নয়) দফা দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভবের একপর্যায়ে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

‎

‎এসকল ঘটনায় দুপুর ৩ টা পর্যন্ত অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তারা।

‎সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

‎

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানায় বসে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। এসময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের এপিসি গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছুঁড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়।

‎এদিকে সকালে সাভারের হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা উপস্থিত হন। কয়েকটি কারখানা শ্রমিক কাজ না করে বের হয়ে আসেন। পরে তারা বাগবাড়ী এলাকায় শামস্ স্টাইলিং ওয়্যারের সামনে অবস্থান নেন। পুলিশ তাদের সড়ে যেতে বলেন। তবে তারা সরে না গিয়ে বিক্ষোভ শুরু করেন।পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়েন। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় পুলিশ।

‎পরবর্তীতে কাঁদানে গ্যাসের কারনে শামস্ স্টাইলিংএর কর্মীরা কারখানা থেকে বেরনোর দাবী জানান এবং কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে সাধারণ ছুটি ঘোষণা করেন বলে জানান ওই প্রতিষ্ঠানের এক শ্রমিক এরপর ওই এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সরে যান।

‎সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে আবারো একই ঘটনা ঘটে। এ এলাকায় দুপুরে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফেরার সময় শ্রমিকদের কারখানায় ফিরতে বাঁধা দেন ওই এলাকায় অবস্থানরত বিক্ষোভকারী শ্রমিকেরা। একপর্যায়ে পদ্মার মোড় এলাকায় তাঁরা জরো হন। এসময় পুলিশের সঙ্গে তাদের কয়েকদফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

‎সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, উদ্ভুত পরিস্থিতিতে দিনের বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ায় ৭০-৮০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

‎সাভার ও আশুলিয়ায় এসকল ঘটনার প্রেক্ষিতে ৫০-৬০ টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ-১-এর কর্মকর্তারা।

‎আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিক ভাই-বোনেরা কর্মমুখর ছিলেন। কয়েকটি কারখানার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টাসহ পুলিশ ও এপিসি গাড়ি লক্ষ করে ঢিল ছুঁরেন। পরে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁরে তাদের সরিয়ে দেয়া হয়। উদ্ভুত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ায় ইতিমধ্যে ৫০-৬০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

‎শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়টিকে ব্যবহার করে বহিরাগতরা উদ্দেশ্যমূলকভাবে শিল্পাঞ্চলে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে পুলিশ।

‎ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই-একটি গার্মেন্টসে বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। বহিরাগতরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোতে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা খুব সহজেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ-পরিস্থিতি খুবই ভালো আছে।

‎

‎তিনি বলেন, মূলত শ্রমিক আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এ নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। এর মধ্যে বাইরে থেকে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এ কারণেই বারবার পরিস্থিতি এমন হচ্ছে।

‎এদিকে সাভার ও আশুলিয়ায় শিল্পকারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা প্রশাসন।

‎সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সাভার ও আশুলিয়ায় শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer