Global Header Bottom
বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি

বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি

বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

আয়োজকদের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি অনুযায়ী, শোডাউনটিতে প্রায় ৫০০টি মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শোডাউনটি মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়াল বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যেকোনো ধরনের নাশকতা বা নৈরাজ্যের চেষ্টা করলে মনিগ্রাম ইউনিয়ন বিএনপি তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করবে। সাধারণ মানুষের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমাদের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ ও সতর্ক অবস্থানে রয়েছে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হক, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবি, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পিন্টু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টুটুল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবু সরকার এবং স্থানীয় বিএনপি নেতা মো. ফারুক আহমেদ বাবু ও শাহাবুরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer