Global Header Bottom
পুঠিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পুঠিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পুঠিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বানেশ্বর কাচারি মাঠে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।

এর আগে বিকেলে বানেশ্বর কাচারি মাঠ থেকে একটি র‍্যালিবের করা হয়। র‍্যালিটি উপজেলার বানেশ্বর বাজার ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কাচারি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সানোয়ার হোসেন যাদু, দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু এবং দুর্গাপুর বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলীসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ওই সময় সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ঐক্য তৈরিতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের বিভাজন দূর করা, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি উদ্যোগ নিয়েছিলেন। এ সময় কর্নেল তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থার ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।

সভায় পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের সমালোচনা করেন বক্তারা। তারা অভিযোগ করেন, তিনি বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন এবং স্বজনপ্রীতিতে জড়িত। এসব কর্মকাণ্ড থেকে সরে এসে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer