পেট্রোবাংলায় ৭৫৩ জনের বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ অক্টোবর
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ১৯টি পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হয়েছে।
পদ ও পদসংখ্যা
পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১৯টি পদের বিবরণ নিচে দেওয়া হলো—
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ৯৭ জন
২. সহকারী ব্যবস্থাপক (আইন): ৬ জন
৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ): ৬৩ জন
৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল): মেকানিক্যাল ৭৪, ইলেকট্রিক্যাল ৪৯, সিভিল ৪০, সিএসই/আইটি ২৫, কেমিক্যাল ২৭, পেট্রোলিয়াম ১৪, আইপিই ৮, মেটালার্জি/এমএমই ৭, ইলেকট্রনিকস ২ এবং অটোমোবাইল ১ জন।
৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি): ১২ জন
৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস): ২ জন
৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল): ১ জন
৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি): ১ জন
৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট): ১ জন
১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা): ১৫ জন
১১. সহকারী ডিলার: ১ জন
১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি): ১১ জন
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন): ৭৩ জন
১৪. সহকারী কর্মকর্তা (আইন): ৪ জন
১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ১ জন
১৬. সহকারী কর্মকর্তা (অর্থ): ৫৩ জন
১৭. উপসহকারী প্রকৌশলী: মেকানিক্যাল ৫৬, ইলেকট্রিক্যাল ৩২, সিভিল ৩১, কম্পিউটার/আইটি ৮, ইলেকট্রনিকস ৩, অটোমোবাইল ৯, কেমিক্যাল ৫, পাওয়ার ৫ এবং টেলিকম ১ জন।
১৮. ট্রেইনি ডিলার: ৪ জন
১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা: ১১ জন।
গ্রেড ও বেতন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১২ নম্বর পদের জন্য নবম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে, ১৩ থেকে ১৯ নম্বর পদের জন্য দশম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
বয়সসীমা ও আবেদন ফি
আবেদনকারীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময় ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
আবেদন করতে হবে পেট্রোবাংলার নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে:
আবেদন লিংক: http://bogmc.teletalk.com.bd
আবেদনপত্র জমা দেওয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়া যাবে। সে হিসাবে ফি জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার নিয়ম ও অন্যান্য শর্ত জানতে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।