Global Header Bottom
নলছিটিতে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি প্রায় কোটি টাকা

নলছিটিতে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি প্রায় কোটি টাকা

নলছিটিতে আগুনে পুড়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি প্রায় কোটি টাকা

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ঝালকাঠির নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে গেছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রানাপাশা ইউনিয়নের জহিরুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় বাপ্পি সরদারের পেট্রোল ও ডিজেল বিক্রির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে বাপ্পি সরদারের দুটি দোকানসহ সবুজ মোল্লা, সুচন্দ্র সিকদার, সুমন সরদার ও ফারুক হাওলাদারের একটি করে দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা নলছিটি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পাশের মার্কেটের আরও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, একটি পেট্রোল ও ডিজেল বিক্রির দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের মার্কেটের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে। তবে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer