তারেক রহমানের জন্মদিনে ড্যাবের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ উপলক্ষে জামিয়া ইসলামিয়া দারুল উলুম, দিলুরোড মাদ্রাসায় আয়োজিত কর্মসূচিতে মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করেন ড্যাবের চিকিৎসকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, হাতিরঝিল থানা বিএনপির সাবেক সভাপতি মো আমীর হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল এবং সহদপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইষাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. মো. মাহবুবজ্জামান, ডা. বেনজীর আহমেদ, ডা. শাকিল আরিফ, ডা. মোস্তফা কামাল, ডা. ফাহিম হাসান, ডা. ফারহাত আব্দুল্লাহ, ডা. আসিফ হান্নান, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইফতেখার হাসান তালুকদার, ডা. মীর সোহান, ডা. তাইফুল হক, ডা. সাদিকুর রহমান, ডা. নাফিস উজ্জামান, ডা. রেদোয়ান মাহমুদ শুভ, ডা. মো. আবু জোবায়ের, ডা. নাজমুস সাকিব, ডা. সালেহীন সাদমান, ডা. আহমেদ আহবাব সাম্ম, ডা. উপল, ডা. মিনহাজুল ইসলাম মিনহাজ, ডা. মো. শাকিল মিয়া, ডা. নূর এ শাফি, ডা. মাসুদূর রহমান তুষার, ডা. মনিরুজ্জামান সানি ও ডা. নূর আলম সজলসহ ড্যাবের অন্যান্য চিকিৎসক ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, “জন্মদিনের মতো বিশেষ উপলক্ষকে মানবিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো চিকিৎসকদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ড্যাবের নেতারা বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ড্যাব বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিক সেবার বার্তাও ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।