Global Header Bottom
আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ২৫০ জনকে নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এক নজরে নিয়োগ তথ্য

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

পদসংখ্যা: ২৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ১১,০০০ থেকে ২২,০০০ টাকা, গ্রেডভিত্তিক

যেসব সুবিধা থাকছে

নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্টভিত্তিক ইনসেন্টিভ ও ঈদ বোনাস পাবেন। পাশাপাশি পদোন্নতির সুযোগও রয়েছে।

সাক্ষাৎকারে যা নিতে হবে

আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী জানতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer