Global Header Bottom
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বুধবার সালাহউদ্দিন আহমেদের জানাজ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বুধবার সালাহউদ্দিন আহমেদের জানাজা

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বুধবার সালাহউদ্দিন আহমেদের জানাজা

বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় দলটির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর পরিচালক সাইদুজ্জামান সাঈদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানাজার সময় ও স্থান জানানো হয়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer