Global Header Bottom
এশিয়া কাপের আগে পুরুষ দলের বিপক্ষে টি-টোয়েন্টি খেলল পাকিস্তান নারী দল

এশিয়া কাপের আগে পুরুষ দলের বিপক্ষে টি-টোয়েন্টি খেলল পাকিস্তান নারী দল

এশিয়া কাপের আগে পুরুষ দলের বিপক্ষে টি-টোয়েন্টি খেলল পাকিস্তান নারী দল

আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে অভিনব প্রস্তুতি নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুবাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের আগে জাতীয় ক্রিকেট একাডেমিতে আব্দুল কাদির ক্রিকেট একাডেমির পুরুষ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফাতিমা সানারা।

শুধু ম্যাচ অনুশীলন নয়, চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও উচ্চমানের স্কিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনই ছিল এই প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জানান, পুরুষ দলের ক্রিকেটারদের দক্ষতা ও ফিটনেসের বিপক্ষে খেলে চাপ সামলে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে তাদের কাজে দেবে।

সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলা প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন ফাতিমা। সেই অভিজ্ঞতাও এশিয়া কাপে কাজে লাগাতে চান তিনি।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, থাইল্যান্ড ও হংকং। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। এরপর ৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে ফাতিমা সানার দল।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer