সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতা চাইল ঢাকা
সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি।
এ ছাড়া হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূতও।
← আগের নিবন্ধ
সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই
পরের নিবন্ধ →