মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি।
এর আগে, ইনুর ১০ বছরের কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনায় একমত প্রকাশ করেন ইনু। পাশাপাশি হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রেও জড়িত ছিলেন তিনি। এসব অপরাধের তুলনায় ইনুর সাজা কম হয়েছে বলে দাবি প্রসিকিউশনের।
অন্যদিকে, ইনুর আইনজীবীদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। এ যুক্তিতে তারা তার সাজা বাতিল করে খালাস চেয়েছেন।
← আগের নিবন্ধ
ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর আজ থেকে কার্যকর
পরের নিবন্ধ →