পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন
রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে,নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫-নভেম্বর) বিকেল ৩টায় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ও অন্যান্য অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য,অধ্যাপক নজরুল ইসলাম (মন্ডল)রাজশাহী ৫-(পুঠিয়া-দূর্গাপুর),উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান। সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা,সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মিন্টু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এবং পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে।