ন্যূনতম মজুরি ঘোষণায় সব পক্ষের মতামতের প্রতিফলন ঘটবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সরকার, মালিক ও শ্রমিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে এবং দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নূরুল হক নূর। এর মাধ্যমে সবার চাওয়া-পাওয়ার সঠিক প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করে সরকারকে চাপে ফেলে ফায়দা হাসিলের উদ্দেশ্যে দেশি-বিদেশি নানা গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যেকোনো মূলে এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই যেন দেশবিরোধী বা অস্থিতিশীল পরিস্থিতির চক্রান্তে কেউ পা না দেয়, সে বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী মনে করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।