Global Header Bottom
আজ জেল হত্যা দিবস, স্মরণে জাতীয় চার নেতার আত্মত্যাগ

আজ জেল হত্যা দিবস, স্মরণে জাতীয় চার নেতার আত্মত্যাগ

আজ জেল হত্যা দিবস, স্মরণে জাতীয় চার নেতার আত্মত্যাগ

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান।

বিশ্লেষকদের মতে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় সংঘটিত হয় জাতীয় চার নেতার এই হত্যাকাণ্ড।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে। পরে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি অবস্থায় প্রথমে গুলি এবং পরে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করা হয়।

১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই চার নেতা। ওই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান। মুক্তিযুদ্ধ পরিচালনায় তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের দিনটি প্রতিবছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়।

ঘটনার পরদিনই এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া এগোয়নি। ১৯৯৬ সালে মামলাটি পুনরুজ্জীবিত করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২০০৪ সালে মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer