Global Header Bottom
ধর্ষণ মামলা প্রত্যাহারে তরুণীকে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ কল্যাণ পার্টির নেতা দয়াল কুমারের বিরুদ্ধে

ধর্ষণ মামলা প্রত্যাহারে তরুণীকে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ কল্যাণ পার্টির নেতা দয়াল কুমারের বিরুদ্ধে

ধর্ষণ মামলা প্রত্যাহারে তরুণীকে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ কল্যাণ পার্টির নেতা দয়াল কুমারের বিরুদ্ধে

ধর্ষণ মামলা প্রত্যাহার করতে এক তরুণীকে হুমকি ও নানাভাবে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও প্রলোভন দেখানো হচ্ছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৩ অক্টোবর বিমানবালা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি আইটি প্রতিষ্ঠানে ওই তরুণীকে ডেকে নেন দয়াল কুমার বড়ুয়া। চাকরির আশায় সেখানে গিয়ে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরদিন তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে দয়াল কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই তরুণী। ঘটনার প্রায় দেড় মাস পর, গত ২ ডিসেম্বর ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে মামলার আসামি দয়াল কুমার বড়ুয়া জামিনে রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রকাশের পর থেকেই মামলা প্রত্যাহারে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও প্রলোভন দেখানো হচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

তবে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দয়াল কুমার বড়ুয়া। তিনি বলেন, বাদীর সঙ্গে আগে বা পরে তাঁর কোনো সাক্ষাৎ হয়নি। শুধু একবার আদালতে দেখা হয়েছে।

মামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে তাঁর আইনজীবী বলতে পারবেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer