Global Header Bottom
তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাব

তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

স্মারকলিপিতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপণ্যের বাজারে কঠোর নজরদারি, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি জোরদার করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম আরও সম্প্রসারণের দাবিও জানানো হয়েছে।

কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের খুলনার আহ্বায়ক ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানসহ নেতারা বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেন।

নেতারা বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, জাগপার মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের রাকিব হাসান এবং জামায়াতে ইসলামীর আজিজুল ইসলাম ফারাজী, মুহাম্মদ আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer