Global Header Bottom
শিবগঞ্জে আজিজুলের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে আজিজুলের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে আজিজুলের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে আজিজুল ও তার লোকজনের বিরুদ্ধে মারপিট, মামলা দিয়ে হয়রানি ও নানা ধরনের অত্যাচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বেলাই সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল জলিল মাস্টার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বেলাই গ্রামের আজিজুল ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সামান্য ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে মামলা দেওয়াসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৩ নভেম্বর সকাল ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবন্ধী পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে নারীসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল খালেক, আব্দুল গফুর, আয়েশা বিবি ও রিনতী খাতুনসহ অন্যরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এর আগেও আজিজুলের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষকে মারধর ও মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান গ্রামবাসী। এসময় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer