সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ডাম্পার পার্কিং ও পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইসলামপুর বাজার সংলগ্ন এলাকায় সড়কে অবৈধভাবে ডাম্পার পার্কিং ও গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় পাহাড় কেটে সড়কের ওপর মাটি রাখায় স্থানীয়দের সতর্ক করা হয় এবং মাটি অপসারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে আনসার সদস্য ও গ্রামপুলিশ সহযোগিতা করেন।
জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
← আগের নিবন্ধ
কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন
পরের নিবন্ধ →