কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন
কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন কালিয়াকৈর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম - খতিব ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান (এমপি), কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার উজ জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।