Global Header Bottom
মান্দা বিএনপিতে বিভক্তি, আলাদা কর্মসূচিতে বিপাকে তৃণমূল কর্মীরা

মান্দা বিএনপিতে বিভক্তি, আলাদা কর্মসূচিতে বিপাকে তৃণমূল কর্মীরা

মান্দা বিএনপিতে বিভক্তি, আলাদা কর্মসূচিতে বিপাকে তৃণমূল কর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তথাকথিত দেশবিরোধী লকডাউন, গভীর ষড়যন্ত্র এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজার এবং রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট এলাকায় দলটির নেতাকর্মীরা আলাদাভাবে এসব কর্মসূচি পালন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দোসররা নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ১০টায় ফেরিঘাট গোলচত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের একটি অংশ।

অপরদিকে, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে তার ফেসবুক পোস্টে ১৯ নভেম্বর মান্দা আসনের বিএনপির সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে সকাল ১০টায় প্রসাদপুর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমাবেত হওয়ার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের আরেকটি অংশ উপজেলার প্রসাদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

একই দিনে ও কাছাকাছি সময়ে উপজেলার দুটি পৃথক স্থানে দলীয় কর্মসূচি পালিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা ও কর্মী জানান, পৃথক দুটি স্থানে কর্মসূচি হওয়ায় তারা কোনদিকে যাবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এবং অনেকে কোনো কর্মসূচিতেই অংশ নেননি। এমন পরিস্থিতিতে সাধারণ কর্মী-সমর্থকরা চরম বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer