Global Header Bottom
শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইব

শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় ত্রি-বার্ষিক সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় ত্রি-বার্ষিক সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নানা বৈষম্য ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন।

তাই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জাতীয়করণের বিকল্প নেই। দাবি আদায়ে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও আদর্শের কথা স্মরণ করেন এবং তারেক রহমানের নেতৃত্ব ও বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মো. আজিজুল হক রাজা। উদ্বোধন করেন আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিকুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল নওশেফা মুনা। বিশেষ আলোচক ছিলেন লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের যুগ্ম-মহাসচিব মো. হাফিজুর রহমান, বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব মো. পানা মিয়া।

এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মো. নাসের টিপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মো. ফজলুল হক মাসুদ। সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব মো. নুরুল ইসলাম রঞ্জু।

সম্মেলনে বক্তারা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer