Global Header Bottom
মেলান্দহে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান লিটনের সমর্থনে মোট

মেলান্দহে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান লিটনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

মেলান্দহে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান লিটনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান লিটনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন তার কর্মী-সমর্থকরা। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, ইউনিয়ন পরিষদে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর হবে। বিশেষ করে গ্রামীণ সড়কের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে নতুন নেতৃত্বকে। এতে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান লিটন এর বিকল্প নেই নাংলা ইউনিয়নে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান লিটন বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সবার জন্য কাজ করব। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সুষম বণ্টন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সব সেবায় হয়রানি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।"

এদিকে মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে নাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা গেছে।

Dhaka71/মেহেদী হাসান

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer