Global Header Bottom
রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

‎শুক্রবার সকাল সাড়ে দশটায় ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ এবং পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার অঙ্গীকারের দাবি জানানো হয়।

‎এছাড়া ব্যবসা কেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতা এবং ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তরকে অন্যায্য বলেও উল্লেখ করা হয়। এ আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার - ভার্ক। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। অংশগ্রহণকারীরা বলেন, উপকূলবর্তী রাঙ্গাবালী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততার বিস্তার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর এবং টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি করেন তারা।

‎বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত না হলে উপকূলের মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer