Global Header Bottom
দুমকিতে ইয়াবাসহ ২ যুবক আটক

দুমকিতে ইয়াবাসহ ২ যুবক আটক

দুমকিতে ইয়াবাসহ ২ যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ শাওন হাওলাদার (২৩) ও সুমন জোমাদ্দার (২৮) নামের দুই  যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি পাহলান বাড়ির ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি পাহলান বাড়ির ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল।  অভিযানে ৩ পিস ইয়াবাসহ মো: শাওন হাওলাদার ও ৫ পিস ইয়াবাসহ মো: সুমন জোমাদ্দার নামের দুজনকে  আটক করা হয়।
শাওন দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের  ইউনিয়নের মো: সেলিম হাওলাদারের ছেলে এবং সুমন একই ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের সুলতানা জোমাদ্দার এর ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় একটি মামলা রুজু  করা হয়েছে। যার মামলা নং ১৭ ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটককৃত আসামিের বুধবার সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer