Global Header Bottom
আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, সিদ্ধান্ত কার্যকর ২০৩০ থেকে

আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, সিদ্ধান্ত কার্যকর ২০৩০ থেকে

আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, সিদ্ধান্ত কার্যকর ২০৩০ থেকে

আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অবসরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে।

‘কনভোকেশন অ্যান্ড ওরিয়েন্টেশন: অ্যাটর্নি জেনারেল অফিস–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল বিভাগের এ-সংক্রান্ত রায় পর্যালোচনার পর কমিটির ১৫ সদস্যই বয়সসীমা নির্ধারণের বিষয়ে একমত হন।

তিনি বলেন, আইন পেশার মর্যাদা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ পেশাকে মানসম্মত হিসেবে তুলে ধরতে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ জরুরি বলে মনে করেছে কমিটি। তবে নতুন সিদ্ধান্তটি ২০৩০ সালের ১ জানুয়ারির আগে কার্যকর হচ্ছে না।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপির প্রতিনিধিসহ দেশি-বিদেশি অতিথিরা বক্তব্য দেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer