Global Header Bottom
সোনারগাঁয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ১০ নভেম্বর বিকেল ৫ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো: অকিন, মাসুদ, নবির হোসেন, নাজমুল, সাইদুল, কামরুল ওরফে বুলেট, সুজন মিয়া, রিফাত মিয়া ও আল আমিনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন। তারা সবাই সোনাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক বেচাকেনা করে আসছে। কেউ এর প্রতিবাদ করলে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদী ওয়াসকরনীর ছোট ভাই ওমর ফারুককে দিয়ে জোরপূর্বক মাদক বিক্রির চেষ্টা চালায়। এ সময় তাকে মাদক সেবনের জন্যও বাধ্য করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ওমর ফারুক এতে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা লোহার রড, এসএস পাইপ, চাঁপাতি, রামদা ও চাকু নিয়ে এসে ওমর ফারুকের বাম হাত ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।

এ সময় বাধা দিতে গেলে ওয়াসকরনী ও তার ছেলে ইয়াসিনকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনার পর আহতরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। ওয়াসকরনীর বাম চোখের ওপর গুরুতর আঘাতের কারণে ৪টি সেলাই লাগে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বাদী ওয়াসকরনী।

খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer