Global Header Bottom
পীরগঞ্জে সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমসাময়িক কৃষি পরিস্থিতি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,​পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক,​উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান,

​সার ডিলার হাবিবুর রহমান নান্নু, ​ব্যবসায়ী ইমদাদুল হক, ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী,

​পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মানু সহ আরো অনেকে।

​সভায় বক্তারা কৃষকদের সঠিক সময়ে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং কৃষি খাতের সমসাময়িক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer