Global Header Bottom
তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি। পরে উপজেলা কনফারেন্স রুমে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া,তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান।

এ সময় স্থানীয় যুবক-যুবতীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer