Global Header Bottom
পিরোজপুরে ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ মো. নিয়াজ উদ্দিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ইন্দুরকানি থানাধীন ৩ নম্বর বালিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোহাম্মদ হোসেন আল মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাসের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিয়াজ উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer