Global Header Bottom
কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যায় জড়িত সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যায় জড়িত সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যায় জড়িত সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী ও পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলীর খুনি শাহনেওয়াজ সানির বিচারদ্রুত বিচার আইনে পরিচালনা এবং  ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার আইনে মামলার বিচার সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

জানা যায়, গত ৭ নভেম্বর কলেজ মোড়স্থ পৌর টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে বিরতির সময় দায়িত্ব পালনরত অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মনসুর আলী। তিনি কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

এ ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারী হত্যার শিকার হওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আখতমজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন প্রমুখ।

বক্তারা মনসুর আলী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer