Global Header Bottom
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ ব্যাটালিয়ন।

সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১১ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer