Global Header Bottom
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান
সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানতাম। তবে গণঅভ্যুত্থানের পর তার মুখোশ উন্মোচিত হয়েছে।’ তার দাবি, গণঅভ্যুত্থানের পর ডা. শফিকুর রহমানের প্রথম কার্যক্রম ছিল নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা। এটিকে তিনি গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকির আশ্রয় নিয়েছে। নির্বাচনের আগে দলটি ‘জান্নাতের টিকিট বিক্রি করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। আগামীতেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিবর্তন হবে বলে দাবি করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীর ‘ফাঁদে পা দেওয়ার’ পর বিপথগামী হয়েছেন।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ রাশেদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer