Global Header Bottom
কোনাবাড়ী ডিগ্রি কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কোনাবাড়ী ডিগ্রি কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কোনাবাড়ী ডিগ্রি কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের  কোনাবাড়ী  ডিগ্রি কলেজ এর আয়োজনে রচনা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎

‎আজ শনিবার(৭ নভেম্বর)  সকাল ১০ টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন এর  সভাপতিত্বে  উক্ত  আয়োজন অনিষ্ঠিত হয়।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর আলোচনা সভা,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে দোয়ার আয়োজন ও তোবারক বিতরণের মধ্য দিয়ে দুপুর ১ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎

‎আলোচনা সভায়  বক্তব্য রাখেন,কোনাবাড়ী ডিগ্রি  কলেজের বিদ্যুৎসায়ী সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি অর্থনীতির সহকারি অধ্যাপক  মোহাম্মদ মনিরুজ্জামান, ফিন্যান্স  বিষয়ের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান ও আইসিটি বিষয়ে সহকারি অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন প্রমূখ।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer