কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ১৯৮৬ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ১৯৮৬ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক বন্ধু অংশ গ্রহণ করে।
শুক্রবার (০৬ নভেম্বর) কুড়িগ্রাম টাউন হল অডিটোরিয়াম চত্বরে ১৯৮৬ সালে এসএসসি পরীক্ষায় উক্তীর্ণ রেজিষ্ট্রশনকৃত ৫ শতাধিক শিক্ষার্থীদের এক মিলন মেলার আসর বসে। এসএসসি ১৯৮৬ কুড়িগ্রাম জেলার সভাপতি শাহিনুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এসএসসি ১৯৮৬ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি গাজী কামাল, বসুন্ধরা জোনের সভাপতি সোশাররফ হোসেন, সাংবাদিক লেখক কলামিষ্ট ফসিউদ্দিন মাহতাব প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন এসএসসি ১৯৮৬ বন্ধু আব্দুল ওয়াদুদ ও নাসরিন নাহার পাপড়ি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদা এরশাদুল হক।
দিনভর সারাদেশের ৮৬ এর বন্ধুদের পদচারনা ও নানা আয়োজনে মুখরিত থাকে কুড়িগ্রাম টাউন হল চত্বর আসতে থাকে।
আগতদের মধ্যে ছিল রাজধানী ঢাকার বিভিন্ন জোন, গাজীপুর, মুন্সিগঞ্জ ,টাঙ্গাইল, রাজশাহী,
সিরাজগঞ্জ, জয়পুরহাট ,পঞ্চগড়, রংপুর ও স্বগতিক কুড়িগ্রাম জেলার বন্ধুরা।
এসএসসি ১৯৮৬ কুড়িগ্রাম জেলা বন্ধু মিলনমেলা
অনুষ্ঠানের কর্মসূচির তিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্ধু পরিচয় পর্ব ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র।