সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীতে যৌথ অভিযান: ১০৩টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক ৬৫ চরমপন্থী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ)। অভিযানে মোট ১০৩টি দেশি-বিদেশি অস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ০১ নভেম্বর ২০২৬ তারিখে এসএআরবি-এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে আত্মসমর্পণকৃত চরমপন্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কয়েকটি স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দেশি-বিদেশি মোট ১০৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫৯টি দেশীয় অস্ত্র।
গোলাবারুদ ও অন্যান্য: ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৮টি ওয়াকিটকি সেট।
পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা, উল্লাপাড়া থানা ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া থানা ও আতাইকুলা থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
এসএআরবি-১২ এর মিডিয়া অফিসার ও পুলিশ সুপার কে, এম, এ, মামুন খান চিশতী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয় যে, সন্ত্রাসদমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এসএআরবি-এর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Dhaka71/এম নূরে এলাহী