পোশাক শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান
পোশাক শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান
সোমবার(২ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া ও হেমায়েতপুরের বিভিন্ন শিল্প কারখানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিঁনি। এ সময় তিনি হেমায়েতপুরের বিভিন্ন কারখানার সার্বিক নিরাপত্তার বিষয়ে মালিকদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তিঁনি সাংবাদিকদের জানান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সকল ইউনিট কাজ করে যাচ্ছে এছাড়াও সিভিল পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। তিনি আরো বলেন শ্রমিক ভাই-বোনরা নিরাপদে কাজ করবেন এটাই আমাদের লক্ষ্য। মজুরি বোর্ড যেহেতু গঠন হয়েছে সেহেতু বিশৃংখলার আর কোন অবকাশ নেই। যদি কেউ বিশৃঙ্খলার করার চেষ্টা করে তাহলে আমরা ধরে নেব তারা ভিন্ন খাতে পরিস্থিতি প্রবাহিত করা ও দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়ে তদারকি করে এবং তাদের সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান ইতিমধ্যে সাভার আশুলিয়ায় নাশকতার জেরে চারজনকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্যদেরও দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশের সকল ইউনিট।
পুলিশ সুপার আরো বলেন দুষ্কৃতিকারীরা অনুপ্রবেশ করে বা শ্রমিক সেজে নাশকতা করার চেষ্টা করলে আমরা তা কঠোর আইন প্রয়োগ করার নির্দেশনা প্রদান করেছি। এসময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন