Global Header Bottom
পুঠিয়া উপজেলায় সকল ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ কার্যক্রম শুরু

পুঠিয়া উপজেলায় সকল ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ কার্যক্রম শুরু

পুঠিয়া উপজেলায় সকল ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ কার্যক্রম শুরু

রাজশাহী পুঠিয়া উপজেলার সকল ইউনিয়নে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ ইউনিয়ন পর্যায়ের বাছাই কার্যক্রম। মঙ্গলবার (২৭ অক্টেম্বর) জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে,শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং ভালুকগাছী ইউনিয়নের গোটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাধুলা পরিদর্শন করেন এবং খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন,উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,মা'দ'ক'মু'ক্ত সমাজ গঠন,তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তৃণমূলের প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার এক অনন্য উদ্যোগ—নতুন কুঁড়ি স্পোর্টস। এ আয়োজনের মধ্য দিয়ে গড়ে উঠবে আগামীর প্রতিভাবান খেলোয়াড়,সুস্থ-সবল ও আত্মবিশ্বাসী প্রজন্ম।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer