Global Header Bottom
জুট মিল চালু ও প্রকল্পপ্রধানের অপসারণের দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

জুট মিল চালু ও প্রকল্পপ্রধানের অপসারণের দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

জুট মিল চালু ও প্রকল্পপ্রধানের অপসারণের দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলকে মুরগির ফিড কারখানায় রূপান্তর না করে পাটকল হিসেবে চালু রাখা এবং মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের অপসারণের দাবিতে প্রতিবাদ ও গেটসভা করেছেন শ্রমিক নেতারা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন-সিবিএর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা অংশ নেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ক্রিসেন্ট জুট মিলকে মুরগির ফিড কারখানায় রূপান্তরের কার্যক্রম বাতিল করতে হবে। একই সঙ্গে মিলের অন্তত একটি ইউনিটে পাটজাত পণ্য উৎপাদনের ব্যবস্থা করে পাটকল হিসেবে এটি চালু রাখতে হবে।

তারা আরও বলেন, রাষ্ট্রায়ত্ত এ পাটকলের অবকাঠামো অন্য কোনো কাজে ব্যবহার না করে দেশের পাটশিল্পের স্বার্থে কাজে লাগানো প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান শ্রমিক নেতারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মেনে না নিলে কোনোভাবেই লিজগ্রহীতাকে ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালু করতে দেওয়া হবে না।

প্রতিবাদ ও গেটসভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আবু দাউদ দ্বীনমোহাম্মদ।

এ সময় বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপি নেতা বিপ্লবুর রহমান কুদ্দুস, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন হিল্টন, সৈয়দ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আব্দুর রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিমসহ শ্রমিক নেতারা।

সমাবেশ থেকে ক্রিসেন্ট জুট মিল পুনরায় চালু, পাটজাত পণ্য উৎপাদন এবং মিলের মহাব্যবস্থাপকের অপসারণের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান শ্রমিক নেতারা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer