Global Header Bottom
ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

রাজধানীতে ঘুষের এক লাখ টাকা নেয়ার সময় লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অফিসে বসে ঘুষ গ্রহণের সময় ফাঁদ পেতে থাকা দুদকের একটি দল এক লাখ টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে দুদক জানায়, মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি লালবাগ মৌজায় ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও স্কেচম্যাপের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। দীর্ঘ ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগের পর সীমানা নির্ধারণের কাজের জন্য সেখানকার সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম দুদককে বিষয়টি জানালে সার্ভেয়ারকে হাতেনাতে গ্রেফতার করতে এই ফাঁদ পেতে অভিযান পরিচালনা করেন দুদক।

বিজ্ঞপ্তিতে দুদক আরও জানায়, আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer